Collector
চাচার দায়ের কোপে প্রাণ গেলো ভাতিজার | Collector
চাচার দায়ের কোপে প্রাণ গেলো ভাতিজার
Jagonews24

চাচার দায়ের কোপে প্রাণ গেলো ভাতিজার

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার দায়ের কোপে মোহাম্মদ রিফাত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মো. মনির হোসেন। মনির মাদকাসক্ত বলে জানা গেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রিফাত একই গ্রামের মো. মনসুর আলীর ছেলে। রিফাতের চাচার নাম মো. মনির হোসেন (৩০)। মনসুর আলী ও মনির সৎ ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির এলাকায় চিহ্নিত মাদকসেবী। দীর্ঘদিন ধরে মনির ও তার সৎ ভাই মনসুরের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ছাড়াও পারিবারিক বিভিন্ন কলহ তাদের মাঝে লেগেই থাকতো। ঘটনার দিন সকাল থেকে মনির বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। তিনি দা ধার দিয়ে তার নিজের ছেলেকে মারতে যান। এসময় রিফাত ফেরাতে গেলে মনির রিফাতের হাঁটুর নিচে কোপ দেন। এতে রিফাত গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, রিফাতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই মনির বাড়ি ছেড়ে পালিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস

Go to News Site