Somoy TV
দুই দলের খেলোয়াড় জার্সি অদলবদল করবেন। এ আর এমন কী! এরকম দৃশ্য তো সচরাচরই চোখে পড়ে। কিন্তু ম্যাচ চলাকালে সেই জার্সি পরার ঘটনা একদম বিরল। বিরল এই ঘটনা ঘটিয়ে সমালোচনার মুখে পড়েছেন ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি।গতকাল এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলের হারের স্বাদ দিয়েছে চেরকির সিটি। বড় এই জয়ে চেরকি একটি অ্যাসিস্ট করেন। ম্যাচের ৭১তম মিনিটে পেপ গার্দিওলা তাকে উঠিয়ে নিয়ে তিজানি রেইনডার্সকে নামান।চেরকির আগে লিভারপুলের ফরোয়ার্ড হুগো একিতিকেও মাঠ থেকে উঠে যান। দুজনই ফ্রান্স জাতীয় দলে একসঙ্গে খেলেন, ফলে ম্যাচের আগে তাদের মধ্যে উষ্ণ শুভেচ্ছা বিনিময় দেখা যায়। মাঠ ছাড়ার পর চেরকি একিতিকের সঙ্গে জার্সি বদল করেন এবং পরে বেঞ্চে বসে সেই জার্সি পরে ফেলেন।আরও পড়ুন: ইন্টার মায়ামির নতুন মাঠে প্রথম ম্যাচেই মেসির গোলবিষয়টি দ্রুতই সিটির কোচিং স্টাফদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তাকে জার্সিটি খুলে ফেলতে বলা হয়। এরপর চেরকি হাত তুলে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেক সমর্থক এটিকে পেশাদারিত্বের অভাব হিসেবে দেখেছেন। বিশেষ করে ম্যাচ চলাকালীন অবস্থায়!লিভারপুলকে হারের মুখে রেখে জার্সি বদল করায় লিভারপুল ভক্তরাও একিতিকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। দিনটি এমনিতেই তাদের জন্য হতাশাজনক। ভার্জিল ফন ডাইকের করা ফাউলে পেনাল্টি পায় সিটি, যা থেকে গোল করেন আরলিং হল্যান্ড। হল্যান্ড পরে হ্যাটট্রিক পূর্ণ করেন, তাদের আরেকটি গোল সেমেনিওর।
Go to News Site