Somoy TV
রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জরিমানা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর দুটি দোকানকে অবৈধভাবে ফুটপাতে মালামাল রাখার অভিযোগে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট। আরও পড়ুন: রূপগঞ্জে উচ্ছেদ অভিযান, আটক ১১ এ ছাড়া, ফুটপাথ এবং ডিভাইডারের ওপর স্থাপিত স্থাপনাও ভেঙে ফেলা হয়। জব্দ করা হয় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ভ্রাম্যমাণ কিছু উপকরণও।
Go to News Site