Collector
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি | Collector
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি
Somoy TV

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি

খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষস্থানীয় নেতারা। এসময় ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন তারা।রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।সাক্ষাৎ শেষে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্জেস ইন বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার হোসেন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে।  আরও পড়ুন: আজ ইস্টার সানডেবিএনপির সংরক্ষিত নারী আসনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি যুক্ত করা, খৃষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের আহ্বান জানানো হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমান এসব দাবি পূরণে আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

Go to News Site