Collector
কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ২ | Collector
কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ২
Somoy TV

কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ২

মালয়েশিয়ার কুয়ালালামপুরের দুতা–উলু ক্লাং হাইওয়ের আয়ের পানাস টোল প্লাজা থেকে আমপাংমুখী ১০.৪ কিলোমিটার পয়েন্টে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন।শনিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে তিনটি লরি এবং একটি মিতসুবিশি ট্রাইটন পিকআপের মধ্যে এই সংঘর্ষ ঘটে। কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগকারী বিভাগের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি লরি মাঝপথে দাঁড়িয়ে গেলে পেছন থেকে আসা একটি পিকআপ সেটিকে ধাক্কা দেয় এবং পরবর্তীতে পেছন থেকে আসা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সবকটি যানবাহনকে সজোরে আঘাত করলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৫২ ও ৫৩ বছর বয়সি দুইজন। যাদের মধ্যে একজন স্থানীয় মালয়েশিয়ান লরি চালক এবং অন্যজন পিকআপ ভ্যানটির চালক হিসেবে কর্মরত একজন বাংলাদেশি নাগরিক। আরও পড়ুন: মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় তারা উভয়েই যানবাহনের বাইরে অবস্থান করছিলেন এবং সংঘর্ষের ফলে গাড়ির মাঝে আটকা পড়ে মাথা ও শরীরে গুরুতর জখম হয়ে প্রাণ হারান। এছাড়া দুর্ঘটনায় আরও তিন ব্যক্তি আহত হয়েছেন, যাদের উদ্ধার করে দ্রুত কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, সবশেষে আসা লরিটির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে। চালকের শ্বাস-প্রশ্বাস পরীক্ষায় মদ্যপানের প্রমাণ না পাওয়া গেলেও তার প্রস্রাব পরীক্ষার ফলাফল এখনো প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্ত করা হচ্ছে।

Go to News Site