Collector
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের! | Collector
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের!
Somoy TV

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের!

ভারত ভবিষ্যতে কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নিলে তার জবাবে পাকিস্তান কলকাতায় হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এর আগে, সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইসলামাবাদকে সতর্ক করে বলেছিলেন, ‘সন্ত্রাসী হামলা’র পুনরাবৃত্তি হলে নজিরবিহীন পদক্ষেপ (পাতিস্তানের বিরুদ্ধে) নেয়া হবে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বছরের ২২ এপ্রিল পহেলগাম হামলার বার্ষিকীর আগে এসব সতর্কবার্তা দেয়া হয়েছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। খাজা আসিফ বলেন, ভারত যদি এবার কোনো ভুয়া (ফলস ফ্ল্যাগ) অপারেশন চালানোর চেষ্টা করে, তাহলে আল্লাহর ইচ্ছায় আমরা সেটি কলকাতা পর্যন্ত নিয়ে যাব। তবে এ বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, সম্ভাব্য একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে ভারতের ‘নিজেদের লোক বা পাকিস্তানে আটক ব্যক্তিদের’ ব্যবহার করা হতে পারে এবং পরে সেটিকে সন্ত্রাসবাদী হামলা বলে দায় চাপানো হতে পারে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। এর আগেও, সম্প্রতি খাজা আসিফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধের সুযোগ আছে, এমন ধারণা অবাস্তব।’ তিনি ভারতের সামরিক পদক্ষেপের জবাবে ‘দ্রুত’ ও ‘পরিমিত’ প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন।  আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা /সংঘাতে জড়ানোর ঝুঁকি নিয়েও কেন মধ্যস্থতার চেষ্টায় পাকিস্তান? পাকিস্তানের এই মন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো অস্পষ্টতা নেই: পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার সংকল্প অটল, প্রস্তুতি পূর্ণাঙ্গ এবং এর প্রতিক্রিয়া হবে দ্রুত, সুচিন্তিত ও চূড়ান্ত। অন্যদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গেল বৃহস্পতিবার নির্বাচনী রাজ্য কেরালার এক অনুষ্ঠানে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রতিবেশী পাকিস্তানের যেকোনো ‘দুঃসাহসিক কার্যকলাপের’ বিরুদ্ধে ‘অভূতপূর্ব ও চূড়ান্ত’ ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, ২০২৫ সালের এপ্রিলে পহেলগাম হামলার পর ভারত পাকিস্তানে ‘সন্ত্রাসীদের ঘাঁটি ও অবকাঠামো’ ধ্বংস করেছে। তার দাবি, ‘অপারেশন সিন্দুর’ চলাকালে ভারতীয় বাহিনী ২২ মিনিটের মধ্যে পাকিস্তানকে নতজানু করে দেয়, যা এখন পর্যন্ত সন্ত্রাসবিরোধী সবচেয়ে বড় অভিযান। রাজনাথ সিং আরও বলেন, আমি বলতে চাই, এই অপারেশন এখনো শেষ হয়নি। যদি পাকিস্তান আবার এ ধরনের কাজ করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। এবার যা হবে, তা হবে নজিরবিহীন পদক্ষেপ। সূত্র: এনডিটিভি

Go to News Site