Somoy TV
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানে একটি বড় হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকজন সামরিক নেতাকে হত্যা করা হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি নিয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর ফার্স্টপোস্টের।আজ রোবাবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি মার্কিন সামরিক বাহিনীর তেহরানে চালানো হামলার ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, ‘ইরানের বহু সামরিক নেতা—যারা দেশটিকে খারাপ ও অবিবেচনাপ্রসূতভাবে নেতৃত্ব দিয়েছে—তাদের এই বড় হামলায় নির্মূল করা হয়েছে।’ ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পৃথক এক পোস্টে তিনি বলেন, ‘আমরা তাকে (পাইলট) পেয়েছি! আমার প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছে আমাদের এক অসাধারণ ক্রু সদস্য কর্মকর্তাকে উদ্ধারের জন্য। তিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। আনন্দের সঙ্গে জানাচ্ছি, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।’ ক্রু উদ্ধার অভিযান / ইরানের হাতে পড়ার ভয়ে নিজেদের দুই বিমান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র! ইরানের দক্ষিণাঞ্চলের আকাশে গত শুক্রবার (৩ এপ্রিল) ভোরে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। যুদ্ধবিমানটিতে দুজন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে একজনকে আগেই উদ্ধার করা হয়েছে। মার্কিন বিশেষ বাহিনীর টানা দুই দিনের অভিযানে আজ রোববার দ্বিতীয় ক্রু সদস্যকেও উদ্ধার করা হয়। উদ্ধারের খবর নিশ্চিত করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট।
Go to News Site