Collector
আবারও ইউরোপের পথে ‘দেলুপি’ | Collector
আবারও ইউরোপের পথে ‘দেলুপি’
Somoy TV

আবারও ইউরোপের পথে ‘দেলুপি’

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সিনেমার জয়যাত্রা অব্যাহত রেখে এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দেলুপি’। অস্ট্রিয়ার ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬'-এ জায়গা করে নিয়েছে সিনেমাটি।চলতি বছর আগামী ২৩ থেকে ২৬ এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সম্মানজনক ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’ উৎসব। উৎসবের অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর ০১:৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী স্টাড্টকিনো থিয়েটারে ‘দেলুপি’র প্রদর্শনী হবে। এর আগে চলতি বছরেই সিনেমাটি নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (IFFR) ২০২৬-এ প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। রটারড্যামের সাফল্যের পর ইউরোপের মাটিতে এটি ‘দেলুপি’র দ্বিতীয় বড় কোনো উৎসবে অংশগ্রহণ। ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন-এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি বাংলাদেশি সিনেমার সমকালীন ভাষা ও নির্মাণশৈলীকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করছে। ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং চলচ্চিত্র প্রেমীদের এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দেলুপি'র পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন,নেদারল্যান্ডসে অসম্ভব রকমের ভালো সাড়া পাওয়ার পর এটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের টিমের জন্য খুবই আশার ও আনন্দের খবর। এটি বাংলা ও বাংলাদেশি সিনেমার জন্য সত্যিই খুব বড় পাওয়া। আরও পড়ুন: নতুন ফটোশুটে রহস্যের জন্ম দিলেন বুবলী ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। এটি শুধু ওই অঞ্চলের নয়; বরং এর সঙ্গে দেশের সর্বস্তরের মানুষ তাদের জীবনকে মেলাতে পারবেন। সিনেমাতে অভিনয় করেছেন স্থানীয় অভিনয়শিল্পী। এর শুটিংও হয়েছে দেলুটি ইউনিয়নে।  আরও পড়ুন: সিনেমা প্রদর্শনীর সময়সীমা নিয়ে নতুন ঘোষণা!

Go to News Site