Collector
স্ত্রী চলে গেছেন-চাকরিও নেই, মানসিক চাপে যুবকের গলায় ফাঁস | Collector
স্ত্রী চলে গেছেন-চাকরিও নেই, মানসিক চাপে যুবকের গলায় ফাঁস
Jagonews24

স্ত্রী চলে গেছেন-চাকরিও নেই, মানসিক চাপে যুবকের গলায় ফাঁস

রাজধানীর খিলগাঁও থানাধীন তারাবাগ এলাকার একটি বাসা থেকে মো. শাওন মিয়া (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাওন মিয়া পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। রোববার (৫ এপ্রিল) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দিবাগত রাত ৩টার দিকে খিলগাঁওয়ের তারাবাগ এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। তিনি আরও জানান, শাওন মিয়া পারিবারিক কলহের জেরে নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনদের দাবি। পরে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত শাওনের বন্ধু মোহাম্মদ সাগর জানান, শাওন একজন প্রাইভেটকার চালক। দেড় বছর তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর তেমন বনিবনা হতো না। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। তার স্ত্রী বলতো- তোমার এত কম বেতনে কীভাবে চলবো। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। চার মাস পূর্বে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এই নিয়ে মানসিক ডিপ্রেশনে ছিল। তারপরে ৩-৪ দিন হলো তার চাকরি চলে যায়। এই নিয়ে নানান মানসিক টেনশনে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পারি। তিনি আরও জানান, শাওন মিয়া খিলগাঁও উত্তর গোড়ানের ৩৮২/৫ নং বাসার মৃত আবুল কালামের ছেলে। বর্তমানে খিলগাঁও তারাবাগ ১৫১/২/৩২ নং বাসায় ভাড়া থাকতেন। এএমএ/জেআইএম

Go to News Site