Collector
যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে: আইআরজিসি | Collector
যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে: আইআরজিসি
Somoy TV

যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে: আইআরজিসি

বিধ্বস্ত একটি এফ-১৫ যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারের মার্কিন অভিযানে এর আগে একটি সি-১৩০ বিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছিল ইরানি গণমাধ্যম। তবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, একটি নয়, যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ সামরিক বিমান ধ্বংস করা হয়েছে।আইআরজিসি’র একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানি বাহিনী দক্ষিণ ইসফাহানে দুটি সি-১৩০ সামরিক বিমান এবং দুটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে। খবর আল জাজিরা’র। এর আগে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার অভিযানে যাওয়া ইসফাহানের দক্ষিণে একটি আমেরিকান সি-১৩০ বিমান ভূপাতিত করা হয়েছে। ইরানের পুলিশ কমান্ডার বলেন, এরোস্পেস, স্থল বাহিনী, পপুলার ইউনিটস, বাসিজ এবং পুলিশ কমান্ডের যৌথ অভিযানে শত্রুপক্ষের বিমান ধ্বংস করা হয়েছে। এসব অভিযানে একাধিক এয়ারক্রাফট ধ্বংস করা হয়েছে।  আরও পড়ুন: যুক্তরাষ্ট্র–ইসরাইলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র বলেছেন, ভূপাতিত মার্কিন বিমানগুলোর মধ্যে একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন কমান্ডোরা ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে একটি অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল। নিখোঁজ ক্রুকে উদ্ধারের জন্য প্রথমে ইরানে দুটি পরিবহন বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কারিগরি জটিলতা বা প্রতিকূল পরিবেশের কারণে সেগুলো ইরানে আটকে যায়। প্রতিবেদনে বলা হয়, এরপর ক্রু ও সেনাদের উদ্ধারের জন্য আরও তিনটি নতুন বিমান পাঠানো হয়। আটকে যাওয়া দুটি সি-১৩০ পরিবহন বিমান যাতে ইরানের হাতে না পড়ে, সেজন্য সামরিক বাহিনী দুটি বিমান ধ্বংস করে দেয়।

Go to News Site