Somoy TV
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে।রোববার দুপুরে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃতরা হলো-বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫১) ও একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)। স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক রফিকুল সরকার দুপুরে গ্রামের মাঠে নিজ ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। সেসময় সেচ পাম্পের ছিড়ে যাওয়া মোটরের তারে বিদ্যুতায়িত হয়। সেসময় তার পাশের জমিতে থাকা চাচাতো ভাগ্নে নুর আলম বাবু উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে দুইজনই মারা যায়। মাঠে থাকা অন্য কৃষকরা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।আরও পড়ুন: ঝিনাইদহে আইসক্রিম কিনে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহতমহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন কৃষক মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Go to News Site