Collector
বিসিবিতে পদত্যাগের হিড়িক, কী বলছেন কর্তারা? | Collector
বিসিবিতে পদত্যাগের হিড়িক, কী বলছেন কর্তারা?
Somoy TV

বিসিবিতে পদত্যাগের হিড়িক, কী বলছেন কর্তারা?

পদত্যাগের মিছিল চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। শনিবার (৪ এপ্রিল) ৮ ঘণ্টাব্যপী বিসিবির সভা শেষে একে একে পরিচালকদের পদত্যাগের খবর আসতে শুরু করে। ওই একই দিনে বিসিবি থেকে পদত্যাগ করেছেন ৪ পরিচালক। এর আগে পদত্যাগ করেছেন ৩ পরিচালক। তবে অন্যান্য কর্তারা অবশ্য এগুলোকে তাদের ব্যক্তিগত ব্যাপার বলে উল্লেখ করছেন।বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেয়ার ছয় মাসও হয়নি। তবে ২৫ পরিচালকের মধ্যে ৭ জন ইতোমধ্যে বিদায় নিয়ে ফেলেছেন। গত ২৪ জানুয়ারি পদত্যাগ করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। এরপর ২৩ মার্চ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর পরিচালক পদই ছেড়ে দেন আমজাদ হোসেন। এই বৃহস্পতিবার বোর্ড ছেড়ে যান লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।গতকাল ছিল বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেই সভায় উপস্থিত থেকে পদত্যাগপত্র জমা দিয়ে বের হন আরেক পরিচালক ফায়াজুর রহমান। এরপর রাতের মধ্যে পদত্যাগ করেন আরও ৩ পরিচালক- শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী এবং মঞ্জুরুল আলম।একের পর এক বোর্ড পরিচালক বিদায় নিলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না বিসিবি। গতকাল সংবাদ সম্মেলনে মিডিয়া কমিটির প্রধান মোখছেদুল ইসলাম জানান, ব্যক্তিগত কারণেই বোর্ড ছেড়ে গেছেন এই পরিচালকেরা। আরও পড়ুন: তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদতার মতে, 'যারা পদত্যাগ করেছেন, তারা তাদের ব্যক্তিগত কারণে করেছেন। আজকেও একজন পরিচালক (ফাইয়াজুর) পদত্যাগ করেছেন বলে আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, যদিও তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন। তারা ক্রিকেটের জন্য অনেক কাজ করেছেন।'একই সংবাদ সম্মেলনে উপ্পস্থিত থাকা বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা দাবি করেন, পরিচালকদের পদত্যাগের ঘটনায় বোর্ডের ভেদরে কোনো অস্বস্তি ও অস্থিরতা নেই। সামনের দিকে তাকিয়ে অনেক পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। আরও পড়ুন: বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে গঠিত কমিটি এনএসসিতে প্রতিবেদন জমা দিলআরেক বিসিবি পরিচালত ইফতেখার রহমান অবশ্য মেনে নিচ্ছেন, এত পরিচালকের পদত্যাগ স্বাভাবিক ব্যাপার নয়,'স্বাভাবিক কেন বলব? স্বাভাবিক নয়। তবে যার যার ব্যক্তিগত কারণে করেছে… যদি দেখতাম যে কোনো একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে পদত্যাগ করেছে… তারা যে আলোচনা করে পদত্যাগ করেছে, এরকম তো নয়। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা ব্যক্তিগত কারণই বলেছে।'

Go to News Site