Collector
বরিশালে আওয়ামী লীগ নেতার হামলায় আহত ৪ | Collector
বরিশালে আওয়ামী লীগ নেতার হামলায় আহত ৪
Somoy TV

বরিশালে আওয়ামী লীগ নেতার হামলায় আহত ৪

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার ও তার লোকদের বিরুদ্ধে চার যুবককে কুপিয়ে এবং পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল মহানগরীর সাগরদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।রোববার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।আহতরা হলেন- মামুন হাওলাদার, মাসুম হাওলাদার, উজ্জল হাওলাদার ও সুমন হাওলাদার। তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র। জুলাই অভ্যুত্থান পরবর্তী একাধিক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত পেয়েছেন তিনি।আহত সূত্রে জানা গেছে, 'এনামুল হক বাহারের সঙ্গে জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। আওয়ামী লীগের আমলে ক্ষমতার প্রভাবে তিনি জমি দখল করেছিলেন। এ নিয়ে বাহারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।'আরও পড়ুন: পঞ্চগড়ে পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের ওপর হামলাতবে এ বিষয়ে অভিযুক্তর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, 'খবর পেয়ে রাতে হাসপাতাল এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্র‍িয়াধীন রয়েছে বলে জানান তিনি।'

Go to News Site