Collector
কিশোরগঞ্জে বাড়িতে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে জখম | Collector
কিশোরগঞ্জে বাড়িতে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে জখম
Somoy TV

কিশোরগঞ্জে বাড়িতে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জের ইটনায় সীমানা নিয়ে বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে মো. কান্তু মিয়া নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) মাঝরাতে ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত মো. কান্তু মিয়া ইটনা উপজেলার পাগলশী গোয়ালপাড়া গ্রামের হাজী সফির উদ্দিনের ছেলে।স্থানীয়রা জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী পাগলশী গোয়ালহাটি গামের আয়াত আলীর ছেলে শান্তু মিয়া ও এরশাদের ছেলে শামসুল মিয়ার সঙ্গে মো. কান্তু মিয়ার বিরোধ ছিল।শনিবার রাত সাড়ে ১২টার দিকে পূর্ব বিরোধের জের ধরে শান্তু মিয়া ও শামসুল মিয়া লোহার রড দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে কান্তু মিয়াকে গুরুতর আহত করেন। কান্তু মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।আরও পড়ুন: মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখমতিনি বর্তমানে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রোববার ইটনা থানায় একটি মামলা দাখিল করা হয়েছে।এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

Go to News Site