Collector
স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের আগে ছিনতাইকারীকে খেতে দেন গৃহবধূ! | Collector
স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের আগে ছিনতাইকারীকে খেতে দেন গৃহবধূ!
Somoy TV

স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের আগে ছিনতাইকারীকে খেতে দেন গৃহবধূ!

​গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পেড়ে দেয়ার অজুহাতে কৌশলে বাড়িতে ঢুকে এক গৃহবধূর স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীত পাশে সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়েস মোল্লার বাড়িতে এ দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।ভুক্তভোগী ওই নারীর নাম আফরোজা বেগম। তিনি সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়েস মোল্লার স্ত্রী। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অজ্ঞাত এক ব্যক্তি ডাব পেড়ে দেওয়ার কথা বলে ওই বাড়িতে প্রবেশ করে।  ডাব পাড়া শেষ হলে ওই ব্যক্তি বাড়ির আঙিনায় গাছও লাগিয়ে দেন। মানবিক দিক বিবেচনা করে গৃহবধূ আফরোজা তাকে খাবারও খেতে দেন। আরও পড়ুন: মেহেরপুরে তেল পাম্পে হট্টগোল, পুলিশ সদস্য আহত, মোবাইল ছিনতাই ​পরবর্তীতে কাজের পারিশ্রমিক হিসেবে তাকে ৫০ টাকা দেয়া হলে হঠাৎই ওই ব্যক্তি হিংস্র হয়ে ওঠে। সে আচমকা আফরোজাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর তার গলায় থাকা প্রায় তিন ভরি ওজনের স্বর্ণের চেইন ও হাতের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাশিয়ানী থানা পুলিশ। আরও পড়ুন: বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ​ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।

Go to News Site