Collector
শান্তিগঞ্জে ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার | Collector
শান্তিগঞ্জে ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার
Boishakhi News24

শান্তিগঞ্জে ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি জয়নুল আবেদিনকে সিলেটের তালতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের যৌথ দল কোতোয়ালী থানার তালতলা এলাকায় অভিযান চালিয়ে জয়নুল আবেদিনকে গ্রেফতার করে। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শিমুলবাঁক এলাকার মৃত আজিজ উদ্দিনের ছেলে। ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শিমুলবাঁক এলাকার বাসিন্দা। প্রায় ৯-১০ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি এক সন্তানকে নিয়ে পিতার বাড়িতে ভাই ও ভাবীদের সঙ্গে বসবাস করছিলেন। অভিযুক্ত জয়নুল আবেদিন তার Read More

Go to News Site