Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ব্রিজ থেকে পড়ে ও গাছের ডাল মাথায় পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা সদরের খোয়াই ব্রিজ এলাকা ও লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে এ ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার আদমখানী মহল্লার রাখেশ দেবের স্ত্রী গীতা দেব (৫০) এবং ভরপূর্ণি গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে ফয়সল মিয়া (৪৮)। হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, সকালে ভাইয়ের সঙ্গে চিকিৎসার জন্য জেলা সদরে আসেন গীতা দেব। দুপুরে ফেরার পথে খোয়াই ব্রিজ অতিক্রমকালে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও Read More
Go to News Site