Somoy TV
বরিশালের গৌরনদীতে জ্বালানি তেল আনলোড করার সময় একটি তেলবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তবে ট্রাকচালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষার পাশাপাশি অক্ষত রয়েছে সাত হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল।রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলার আগেলঝাড়া রোডের সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান।পাম্প মালিকদের বরাত দিয়ে তিনি জানান, পেট্রোলবোঝাই একটি ট্রাক তেল সরবরাহের উদ্দেশ্যে ফিলিং স্টেশনে প্রবেশ করে। পেট্রোল আনলোডের সময় স্পার্কিং (বিদ্যুৎ স্ফুলিঙ্গ) থেকে আগুন ধরে যায়। তাৎক্ষণিক চালক গাড়িটি পাশ্ববর্তী গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপর নিয়ে যান। এতে ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পায় এবং বড় ধরনের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।আরও পড়ুন: বরিশালে আওয়ামী লীগ নেতার হামলায় আহত ৪স্টেশন কর্মকর্তা আরও জানান, 'দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এসময় ফিলিং স্টেশনে থাকা একটি ডিজেল চালিত থ্রি-হুইলার ও মোটরসাইকেল ভস্মিভুত হয়। পাশাপাশি একটি কাভার্ড ভ্যানের কিছু অংশ ও ফিলিং স্টেশনটির ক্যাশ কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়।
Go to News Site