Collector
পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় দুই পাম্প মালিকের জরিমানা | Collector
পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় দুই পাম্প মালিকের জরিমানা
Jagonews24

পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় দুই পাম্প মালিকের জরিমানা

দিনাজপুরের বিরামপুরে পাম্পে তেল সরবরাহে অনিয়ম ও পরিমাপে কারচুপির অভিযোগে দুই স্টেশন মালিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআইর মেট্রোলজি পরিদর্শক মীর মো. সাইফ আলী এবং পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন নাজির জিলকাদ হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিরামপুর এলাকায় পাম্পে তেল বিতরণের অনিয়ম হচ্ছে এমন অভিযোগে উপজেলার দিওড় ইউনিয়নের মমতাজ ফিলিং স্টেশন ও শারমিন ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিন জানান, অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় পাম্পের মালিক মোবাশ্বের আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে শারমিন ফিলিং স্টেশনের মালিক মোজাম্মেল হোসেনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম

Go to News Site