Collector
বৈশ্বিক গ্রহণযোগ্যতায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল চীন: গ্যালাপ | Collector
বৈশ্বিক গ্রহণযোগ্যতায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল চীন: গ্যালাপ
Somoy TV

বৈশ্বিক গ্রহণযোগ্যতায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল চীন: গ্যালাপ

বিশ্বখ্যাত পরামর্শক প্রতিষ্ঠান গ্যালাপের নতুন এক জরিপে দেখা গেছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার দিক থেকে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। গত প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম এমনটা ঘটলো।গত শুক্রবার (৩ এপ্রিল) ওই জরিপ অনুযায়ী, গত বছর চীনের নেতৃত্বের প্রতি বৈশ্বিক গড় সমর্থন ছিল ৩৬ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি সমর্থন কমে দাঁড়িয়েছে ৩১ শতাংশে, যা ২০২৪ সালের তুলনায় ৮ শতাংশ পয়েন্ট কম। একই সময়ে চীনের সমর্থন ৩২ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশে পৌঁছায়। চীনের নেতৃত্বের প্রতি অসমর্থন ৩৭ শতাংশেই স্থির ছিল। বিপরীতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি অসমর্থন বেড়ে ৪৮ শতাংশে পৌঁছেছে যা নতুন রেকর্ড। এ নিয়ে টানা দ্বিতীয় বছর দুই দেশই বৈশ্বিকভাবে নেট সমর্থনের দিক থেকে নেতিবাচক অবস্থানে রয়েছে। চীনের নেট সমর্থন কমে দাঁড়িয়েছে -১, আর যুক্তরাষ্ট্রের নেট সমর্থন নেমে এসেছে -১৫-এ, যা এখন পর্যন্ত সর্বনিম্ন। জরিপে আরও দেখা যায়, রাশিয়া, পাকিস্তান, তিউনিশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলোতে চীনের প্রতি তুলনামূলক বেশি সমর্থন রয়েছে। তবে গ্যালাপ বলছে, এসব দেশের ঝোঁক মূলত যুক্তরাষ্ট্রের প্রতি নেতিবাচক মনোভাবের প্রতিফলন, চীনের প্রতি অতিরিক্ত ইতিবাচকতার কারণে নয়।  আরও পড়ুন: কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের! গ্যালাপ বলেছে, এই ঝোঁক মূলত যুক্তরাষ্ট্রের প্রতি নেতিবাচক মনোভাবের প্রতিফলন, চীনের প্রতি অতিরিক্ত উৎসাহের কারণে নয়। অন্যদিকে ইসরাইল, পোল্যান্ড, কসোভো, ফিলিপিন্স ও আলবেনিয়া যুক্তরাষ্ট্রের প্রতি বেশি অনুকূল। এসব দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি নেট সমর্থন প্রায় চীনের প্রতি তাদের নেট অসমর্থনের সমান। জরিপে আরও দেখা গেছে, যারা কোনো মতামত দেননি তাদের হার গত প্রায় ২০ বছরের মধ্যে সবচেয়ে কমের কাছাকাছি। চীনের বিষয়ে ১৬ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের বিষয়ে ১৩ শতাংশ মানুষ কোনো মতামত দেননি। গ্যালাপ বলেছে, এতে বোঝা যায় যে বর্তমান বিশ্বের প্রধান দুই শক্তির প্রতি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এখন আরও স্পষ্ট হচ্ছে—মানুষ ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকেই নির্দিষ্ট মত গড়ে তুলছে। আরও পড়ুন: বৈশ্বিক জ্বালানি সংকটেও শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম তবে অধিকাংশ দেশই এখনো স্পষ্টভাবে কোনো এক পক্ষের প্রতি ঝুঁকে নেই। জরিপে দেখা যায়, মাত্র ৮ শতাংশ দেশ চীনের সঙ্গে শক্তভাবে সমন্বিত, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তভাবে সমন্বিত দেশ ৫ শতাংশ। আরও ৪০ শতাংশ দেশ দুর্বলভাবে দুই পক্ষের সঙ্গে যুক্ত—এর মধ্যে ৩২ শতাংশ চীনের দিকে এবং ৮ শতাংশ যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে।

Go to News Site