Collector
মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প | Collector
মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প
Jagonews24

মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার হবে ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে। ট্রুথ সোস্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার (৭ এপ্রিল) হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে। এদিকে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার বিশেষ অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। এর আগে রোববার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। ট্রাম্পের ওই দাবির পরই ওই অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান সরকার এবং দেশটির গণমাধ্যম। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার মুখপাত্র এক বিবৃতিতে এই অভিযানকে ব্যর্থ দাবি করেন। তিনি জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, এই অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা পোস্ট করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছে। সূত্র: বিবিসি এমএসএম

Go to News Site