Collector
গাজীপু‌রে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কায় নিহত ৩ | Collector
গাজীপু‌রে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কায় নিহত ৩
Somoy TV

গাজীপু‌রে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কায় নিহত ৩

গাজীপু‌রের কোনাবা‌ড়ীতে দাঁড়ি‌য়ে থাকা ট্রা‌কের সঙ্গে যাত্রী মি‌নিবা‌সের ধাক্কায় ঘটনাস্থ‌লেই ৩ জ‌ন নিহত হয়েছেন। এতে আহত হ‌য়ে‌ছেন অন্তত ২০ জন।রোববার সন্ধ‌্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে গাজীপুর মহানগ‌রের কোনাবা‌ড়ী ফ্লাইওভা‌রের ওপ‌রে এ দুর্ঘটনা ঘ‌টে। হতাহত কারও প‌রিচয় নি‌শ্চিত করা যায়‌নি। পু‌লিশ ও প্রত‌্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ‌্যায় গাজীপু‌রের চান্দনা চৌরাস্তা থে‌কে তাকওয়া প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি মি‌নিবা‌স কা‌লিয়াকৈ‌রের চন্দ্রায় যা‌চ্ছিল। এ সময় কোনাবা‌ড়ী ফ্লাইওভা‌রের মাঝামা‌ঝি এলাকায় বিকল হওয়া এক‌টি ট্রা‌কের ‌পেছ‌নে ধাক্কা দিলে মি‌নিবা‌সের সাম‌নের অংশ দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। এত‌ে ঘটনাস্থ‌লেই এক নারীসহ ৩ জ‌নের মৃত‌্যু হয়। আহত হয় অন্তত ২০ জন। পু‌লিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার ক‌রে আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতা‌লে নি‌য়ে যায়। মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। এ ঘটনায় এক ঘণ্টা মহাসড়‌কে যানবাহন চলাচল বন্ধ থা‌কে। এতে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। পু‌লিশ দুর্ঘটনাকব‌লিত গাড়ি দু‌টি ফ্লাইওভার থে‌কে অন‌্যত্র স‌রিয়ে নি‌লে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হয়।আরও পড়ুন: ‘জব্দ ঘোড়া বিক্রি’ করায় ওসি বদলিজিএম‌পি কোনাবা‌ড়ি থানার উপপ‌রিদর্শক রেজাউল করীম জানান, মর‌দেহ সনা‌ক্তের কাজ চল‌ছে। আহতদের চি‌কিৎসার জন‌্য হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হ‌য়ে‌ছে।

Go to News Site