Collector
স্বপদে ফিরলেন নিউরোসায়েন্সেসের আবাসিক সার্জন বশীর | Collector
স্বপদে ফিরলেন নিউরোসায়েন্সেসের আবাসিক সার্জন বশীর
Somoy TV

স্বপদে ফিরলেন নিউরোসায়েন্সেসের আবাসিক সার্জন বশীর

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদ খানের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) আদেশ স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর ফলে তিনি তার পূর্বের কর্মস্থল ও পদে পুনর্বহাল হয়েছেন।গত ২ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা ২০২৫ সালের ১৯ অক্টোবর ওএসডি ও হবিগঞ্জ মেডিকেল কলেজে বদলির আদেশটি বাতিল করা হলো।উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর অনিয়মের অভিযোগে ডা. মো. বশীর আহম্মেদ খানকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করে হবিগঞ্জ মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছিল। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো সত্যতা মেলেনি। তদন্ত কমিটি তাকে নির্দোষ সাব্যস্ত করে প্রতিবেদন জমা দেওয়ার পরই মন্ত্রণালয় পূর্বের আদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়।আরও পড়ুন: হাম প্রতিরোধে অন্তর্বর্তী সরকার মনোযোগ দেয়নি: স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শনিবার (৪ এপ্রিল) নিউরোসায়েন্স হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন ডা. মো. বশীর আহম্মেদ খান। তার যোগদানকালে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী উপস্থিত ছিলেন।এর আগে গত বছরের ২৪ মার্চ তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এবং হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে প্রথমবার যোগ দিয়েছিলেন।

Go to News Site