Somoy TV
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেছেন যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এখন বিনিয়োগের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।পিসিবি বোর্ড অব গভর্নরসের এক সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এ সময় নাকভি বলেন, পিএসএল খুব দ্রুতই বিশ্বের সেরা লিগে পরিণত হওয়ার পথে রয়েছে এবং শিগগিরই সেটি বাস্তব হবে।তিনি বলেন, 'পিএসএল এখন বিনিয়োগের জন্য সেরা বাজারে পরিণত হয়েছে। খুব বেশি দেরি নেই, পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হয়ে উঠবে।'পিএসএলের চলমান মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজি নিলামে রেকর্ড ভাঙা সাফল্যের জন্য বোর্ড অব গভর্নরস সন্তোষ প্রকাশ করেছে।পিসিবি প্রধান আরও জানান, লিগটির ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী এবং বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়।আরও পড়ুন: বিসিবি নির্বাচন ইস্যুতে তদন্ত রিপোর্ট যাচ্ছে আইসিসিতে: আমিনুল হকঅন্যদিকে, সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের ব্যাটার ফখর জামানকে বল পরিবর্তনের আগেই আম্পায়াররা নজরে রেখেছিলেন এবং পরে লাহোর কালান্দার্সের বিপক্ষে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়।বল টেম্পারিংয়ের দায়ে এই ব্যাটারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, করাচি কিংসের ম্যানেজমেন্ট ১৩তম ওভার থেকে চতুর্থ আম্পায়ার এবং পরে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করে যে, ফখর বল নিয়ে সন্দেহজনক কিছু করছেন।সূত্রটি আরও জানায়, ম্যাচ রেফারি মাঠের আম্পায়ারদের লাহোর কালান্দার্সের ওপর, বিশেষ করে ফখর জামানকে নজরে রাখতে বলেন।শেষ ওভারের আগে আম্পায়ার ফয়সাল আফ্রিদি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। তিনি বলটি নিয়ে পরীক্ষা করে সন্দেহ করেন যে এটি কোনো বাহ্যিক বস্তু দিয়ে বিকৃত করা হয়েছে। এর পরই বল পরিবর্তন ও পেনাল্টি রান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আরও পড়ুন: আমি সবার শেষে যাব: বুলবুলনিষিদ্ধ হওয়ার পর ফখর জামান পিএসএলের টেকনিক্যাল কমিটির কাছে আপিল করেন, কিন্তু পর্যাপ্ত পরিস্থিতিগত প্রমাণ থাকায় তার নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।এই নিষেধাজ্ঞার কারণে তিনি গত শুক্রবার (৩ এপ্রিল) রাতে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এবং ৯ এপ্রিলের ম্যাচটিও মিস করবেন।
Go to News Site