Collector
রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত | Collector
রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
Somoy TV

রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার তারাবো পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আওলাদ জানান, ভুলতা গাউছিয়া এলাকা থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেলে দুইজন যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক চালককে আটক করে পুলিশ।নিহত ব্যক্তির নাম ওজিৎ দাশ (৪২)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সোনারামপুর গ্রামের ননী দাশের ছেলে। তিনি উবারে মোটরসাইকেল করে ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।আরও পড়ুন: চাঁদাবাজির প্রতিবাদ করায় রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৫আটক কাভার্ড ভ্যান চালকের নাম মোহাম্মদ মফিজ (৫২)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার তাহেরপুর এলাকার নোও শাদ আলীর ছেলে।হাইওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Go to News Site