Somoy TV
দেনমোহরের মূল উদ্দেশ্য, নারীকে সম্মান ও মর্যাদা দেয়া। যখন কোনো পুরুষ স্ত্রীকে ঘরে নিয়ে আসবে, তখন তাকে মর্যাদার সঙ্গে আনবে। এমন কিছু উপহার দেবে, যা তার মর্যাদা বাড়ায়।অনেকে জানতে চান, দেনমোহর বাকি রাখলে কি বিয়ে শুদ্ধ হবে? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, দেনমোহর এমন অঙ্কের ধরা উত্তম যা নগদ পরিশোধ করা যায়। নগদ আদায় না করলেও বিয়ে শুদ্ধ হবে ঠিক, তবে পরে আদায়ের মেয়াদ নির্ধারিত করে নিতে হবে। কিন্তু কেউ যদি তাও না করে তাহলে শরিয়ত স্ত্রীকে এ অধিকার দিয়েছে যে, দেনমোহর উসূল না হওয়া পর্যন্ত স্ত্রী নিজেকে স্বামীর হাতে অর্পণ করা থেকে বিরত থাকতে পারবে এবং ওই অবস্থাতেও স্বামীকে স্ত্রীর ব্যয়ভার নিয়মিত বহন করতে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর প্রদান করো বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা. আয়াত: ৫) নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দেনমোহর আদায় না করার নিয়তে কেউ যদি কোনো নারীকে বিয়ে করে। আর মহান আল্লাহ ভালো করেই জানেন যে, তার দেনমোহর আদায়ের নিয়ত নেই তাহলে সে মহান আল্লাহকে ধোঁকা দেয়ার স্পর্ধা দেখাল এবং অন্যায়ভাবে নারীর লজ্জাস্থান ভোগ করল। কেয়ামতের দিন সে ব্যভিচারীরূপে উপস্থিত হবে। (আহমদ) আরও পড়ুন: ‘জাজাকাল্লাহু খাইরান’ অর্থ ও বলার নিয়ম ফুকাহায়ে কেরাম স্পষ্ট ভাষায় এ মাসয়ালা বলেছেন যে, স্বামী দেনমোহর আদায় করে স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে পারবে। যদি (মোহর আদায় না করে নিয়ে যেতে চায়, আর) স্ত্রী মোহর দাবি করে নিজ ঘরে অনড় থাকে, তাহলেও স্ত্রী (মোহর তো পাবেই, উপরন্তু) নিয়মিত ভরণ-পোষণ পাওয়ার হকদার থাকবে। কারণ সে তার ন্যায়সংগত দাবি আদায়ের স্বার্থেই বাড়ি যাচ্ছে না। (নাফাকাত অধ্যায়) মোহর উসুল না হওয়া পর্যন্ত স্বামীকে যৌনসম্পর্ক স্থাপন, এমনকি চুম্বন-আলিঙ্গন ইত্যাদি থেকে বাধা দেওয়া এবং স্বামীর সঙ্গে সফরে যেতে অস্বীকার করার অধিকারও স্ত্রীর রয়েছে। (দুররে মুখতার) আরও পড়ুন: স্বপ্নে নবীজিকে দেখার আমলউপরোক্ত বিবরণ থেকে স্পষ্ট হল যে, দেনমোহর একজন স্ত্রীর শরিয়ত কর্তৃক প্রদত্ত অধিকার। কোরআন ও হাদিসে সুস্পষ্ট ভাষায় তা আদায়ের তাকিদ এসেছে।
Go to News Site