Somoy TV
ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তবর্তী আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।রোববার দুপুরে বিজিবি ৬০ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।সংবাদ সম্মেলনে ৬০ বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার দেবগ্রাম গ্রামে ৬০ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযান কালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২ হাজার ৭১৬ পিস অবৈধ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। আরও পড়ুন: বাঞ্ছারামপুরের মাহমুদা হত্যা মামলার আসামি গ্রেফতারএ সময় তিনি আরও জানান, ৬০-বিজিবি ব্যাটালিয়ন গত পাঁচ দিনে ৭ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮৯০ টাকার মালামাল জব্দ করেছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচলান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় তার সঙ্গে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Go to News Site