Collector
‘সংস্কার’ এবং ‘সংশোধন’ শব্দে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, সংসদে পার্থ | Collector
‘সংস্কার’ এবং ‘সংশোধন’ শব্দে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, সংসদে পার্থ
Somoy TV

‘সংস্কার’ এবং ‘সংশোধন’ শব্দে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, সংসদে পার্থ

‘সংস্কার’ এবং ‘সংশোধন’ শব্দ নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।রোববার (৫ এপ্রিল) সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের আনীত মুলতবি প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আমাদেরকে (সরকারপক্ষ) জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। ‘সংস্কার’ এবং ‘সংশোধন’ শব্দ নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। এ সময় তিনি দাবি করেন, আমরা গণভোট মানি। এই কারণেই হ্যাঁ ভোট দিয়েছি। বিরোধীদল জুলাইয়ের টেন্ডার নিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই। তারা বারবার প্রমাণের চেষ্টা করছে, তারা জুলাইয়ের টেন্ডার নিয়েছে। আরও পড়ুন: সংস্কারের ঘোড়াকে লাগাম পরাতে চায় বিএনপি, সংসদে আখতার হোসেন এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা গ্যালারিতে থাকা জুলাই জোদ্ধাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলেন উল্লেখ করে পার্থ বলেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে ধৈর্য নিয়ে কথা বলতে হবে। তবে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তার বক্তব্যের প্রতিবাদ জানান।

Go to News Site