Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর (৫ এপ্রিল) | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর (৫ এপ্রিল)
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর (৫ এপ্রিল)

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে রোববার (৫ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।দ্রব্যমূল্য নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থমন্ত্রীমধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি সংকটে বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। এর প্রভাবে অন্যান্য দেশের মতো আগামীতে বাংলাদেশেও পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।হাম ও হামের লক্ষণ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যুদেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও এ রোগের লক্ষণ নিয়ে ১২ জন শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে দু’জন হাম আক্রান্ত ছিলেন এবং ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রীপররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই, বিদ্যমান সব চুক্তিই এরইমধ্যে প্রকাশ করা হয়েছে।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যে বার্তা দিলেন তার অর্থ উপদেষ্টামন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সচিব কমিটির সুপারিশের ওপর প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়ন নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, সরকার গঠিত সচিব কমিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ চালিয়ে যাবে।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। কোন প্রযুক্তিতে একের পর এক মার্কিন সামরিক বিমান ফেলে দিচ্ছে ইরান? যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সামরিক শক্তি ধ্বংস করার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। গেল ২০ বছরে মার্কিন বিমান বাহিনীর ওপর এমন বড় আঘাত আর দেখা যায়নি।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। হুমকি দিয়েই পাল্টালেন সুর, ইরানের সঙ্গে এবার চুক্তির আশায় ট্রাম্প আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) হামলা চালিয়ে ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ হুমকি দেন তিনি। তবে এর পরপরই আবার ভিন্ন সুরে কথা বলেছেন তিনি।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।বিসিবিতে পদত্যাগের হিড়িক, কী বলছেন কর্তারা? পদত্যাগের মিছিল চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। শনিবার (৪ এপ্রিল) ৮ ঘণ্টাব্যপী বিসিবির সভা শেষে একে একে পরিচালকদের পদত্যাগের খবর আসতে শুরু করে। ওই একই দিনে বিসিবি থেকে পদত্যাগ করেছেন ৪ পরিচালক। এর আগে পদত্যাগ করেছেন ৩ পরিচালক। তবে অন্যান্য কর্তারা অবশ্য এগুলোকে তাদের ব্যক্তিগত ব্যাপার বলে উল্লেখ করছেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Go to News Site