Collector
করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার | Collector
করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
Somoy TV

করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে গোসলে নেমে সজীব (১৯) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকার করতোয়া নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।এর আগে দুপুর ১টার দিকে ওই এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।নিহত যুবক সজীব উপজেলার বড়শশী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় থাকতেন এবং এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে আসেন। রোববার তার ঢাকা ফেরার কথা ছিল।আরও পড়ুন: মাদারীপুরে নিখোঁজের একদিন পুকুরে মিলল যুবকের মরদেহফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ সজীবসহ চারজন যুবক দুপুরে করতোয়া নদীতে দুপুর ১টার দিকে গোসলে নামে। এ সময় সাঁতার না জানা সজীবসহ আরেক যুবক গভীর পানিতে তলিয়ে যেতে ধরলে অপর দুজন একজনকে উপরে তুলতে সক্ষম হয়। তবে সজীব গভীর পানিতে তলিয়ে যায়।পরে ঘটনাস্থলে গিয়ে প্রথম পর্যায়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা করে মরদেহ উদ্ধার করতে না পারলেও, রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর ডুবন্ত অবস্থা নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।পরিবার সূত্রে জানা গেছে, সজীব পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে যেতে পাসপোর্ট ও ভিসা লাগিয়েছেন।আরও পড়ুন: গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধারএ বিষয়ে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য নজরুল ইসলাম বলেন, ‘নদীর গভীরে অনেকগুলো বড় গর্ত রয়েছে। যেগুলো বালু উত্তোলনের কারণে সৃষ্টি হয়েছে, যার গভীরতা ৩৫ থেকে ৪০ ফিট হবে। মূলত সেই গর্তেই আটকা পড়েছিলেন তিনি। সেখান থেকেই তার মরদেহ টেনে তোলা হয়েছে।’পঞ্চগড়ের বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা করেছি। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় প্রাথমিক উদ্ধার অভিযান বিকেলের দিকে স্থগিত রাখা হয়েছে। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল নদীর গভীরে গিয়ে খোঁজাখুঁজির পর তার মরদেহটি উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

Go to News Site