Collector
তরুণ প্রতিভার প্রতি উপেক্ষা ও নেতৃত্বের অভাবকে দায়ী করছেন জার্মান কিংবদন্তি | Collector
তরুণ প্রতিভার প্রতি উপেক্ষা ও নেতৃত্বের অভাবকে দায়ী করছেন জার্মান কিংবদন্তি
Somoy TV

তরুণ প্রতিভার প্রতি উপেক্ষা ও নেতৃত্বের অভাবকে দায়ী করছেন জার্মান কিংবদন্তি

জার্মান ফুটবল কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিনসম্যান সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালির টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া নিয়ে কঠোর সমালোচনা করেছেন।'আজ্জুরি' খ্যাত ইতালি জাতীয় দল বিশ্বকাপ বাছাইপর্বে হোঁচট খেয়ে শেষ পর্যন্ত প্লে-অফে উঠলেও ফাইনালে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে যায়। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ১-১ ড্র থাকার পর এই হার নিশ্চিত হয়। ফলে ২০১৮ ও ২০২২ এর আসরের পর আবারও বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হলো ইতালি।ইতালিয়ান ফুটবলের সঙ্গে গভীর সম্পর্ক থাকা ক্লিনসম্যান (যিনি ইন্টার মিলান ও সাম্পাদরিয়ার হয়ে খেলেছেন) এই ব্যর্থতার কারণ নিয়ে বিশ্লেষণ দেন।ইতালির পত্রিকা কোরিয়েরে দেল্লো স্পোর্তকে তিনি বলেন, এই হার তাকে ভীষণ কষ্ট দিয়েছে। আরও পড়ুন: অ্যাতলেটিকোর মাঠে বর্ণবাদের শিকার ইয়ামালতিনি বলেন, 'লস অ্যাঞ্জেলেসে আমার ইতালিয়ান বন্ধুদের সঙ্গে আমি খুব কষ্ট পেয়েছি। পরের রাতেও আমি ঘুমাতে পারিনি।'তবে সমস্যার মূল কারণ বিশ্লেষণে তিনি সরাসরি বলেন, 'ইতালি এখন ভুগছে নেতৃত্বের অভাবে, ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করতে পারে এমন খেলোয়াড়ের অভাবে এবং তরুণদের ওপর আস্থার অভাবে।'এরপর তিনি একটি গুরুত্বপূর্ণ তুলনা টানেন। তার মতে, 'যদি লামিনে ইয়ামাল (বার্সেলোনা) ও জামাল মুসিয়ালার (বায়ার্ন মিউনিখ) মতো খেলোয়াড়রা ইতালিতে থাকত, তাহলে অভিজ্ঞতা অর্জনের অজুহাতে তাদের সম্ভবত দ্বিতীয় বিভাগে পাঠানো হতো।' আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হামেস, বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় কলম্বিয়াক্লিনসম্যান মনে করেন, সিরি আ'র ক্লাবগুলো তরুণ প্রতিভার প্রতি যে ধ্বংসাত্মক মনোভাব দেখাচ্ছে, সেটিই বড় সমস্যা তৈরি করছে। ইতালির তরুণ ফুটবলাররা মূল দলে যথেষ্ট সুযোগ পাচ্ছে না, এ নিয়ে বর্তমানে ব্যাপক বিতর্ক চলছে।তিনি আরও বলেন, ইতালির অনেক কোচের কৌশলগত কঠোরতাও সমস্যার একটি কারণ। তাদের মানসিকতা 'জেতার জন্য খেলার চেয়ে না হারার জন্য খেলা' এবং জাতীয় দলের বর্তমান অবস্থা তারই ফল।

Go to News Site