Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উদ্বোধন হলো ১১ দিনব্যাপী “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা”। রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টায় কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে এ গ্রন্থমেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান-এর বর্ণাঢ্য জীবন, রাষ্ট্রনায়কত্ব ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা সময়ের দাবি। তিনি আরও বলেন, বইমেলার মতো সাংস্কৃতিক আয়োজন তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা জানতে হলে বই পড়ার বিকল্প নেই Read More
Go to News Site