Collector
পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত | Collector
পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত
Somoy TV

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।রোববার (৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, শাহিন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নুল হকের ছেলে। ওই লাইনম্যানের মৃত্যুর জন্য ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বিদ্যুৎ অফিসের গাফিলতিকে দায়ী করেছেন। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা পঞ্চগড় নেসকোর কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে রাখে।স্থানীয়রা জানায়, বিকেলে ধাক্কামারা গোলচত্বর সংলগ্ন বিদ্যুতের পোলে উঠে বিদ্যুতের তার মেরামত করছিলেন লাইনম্যান শাহিন আলম। মেরামত শেষ না হতেই ওই লাইনে বিদ্যুৎ সঞ্চালন করা হলে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে তারেই ঝুলে ছটফট করতে থাকে শাহিন। ১৭ মিনিট পর বিদ্যুৎ বন্ধ করে কর্তৃপক্ষ। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে নামিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরেই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভসহ বিদ্যুৎ অফিস ঘেরাও করে নিহতের স্বজন ও স্থানীয়রা।আরও পড়ুন: পঞ্চগড়ে করতোয়া নদীতে যুবক নিখোঁজপঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি দাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে পোল থেকে নিচে নামানো হয়। পরে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে বিদ্যুতের লাইন ঠিক করার জন্য মূলত সেখানে উঠেছেন।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Go to News Site