Collector
লম্বা ছুটিতে পর্যটকের ঢল রাঙ্গামাটিতে, শতকোটি টাকার ব্যবসা | Collector
লম্বা ছুটিতে পর্যটকের ঢল রাঙ্গামাটিতে, শতকোটি টাকার ব্যবসা
Somoy TV

লম্বা ছুটিতে পর্যটকের ঢল রাঙ্গামাটিতে, শতকোটি টাকার ব্যবসা

পবিত্র ঈদ-উল-ফিতর, স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলে দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়ী কন্যা রাঙামাটি। জেলার প্রায় সব হোটেল, মোটেল ও রিসোর্ট ছিল শতভাগ বুকিং। ব্যবসায়ীরা বলছেন, প্রত্যাশার চেয়েও বেশি পর্যটকের সমাগম ঘটেছে এবার। ব্যবসায়িক নেতাদের দাবি, এই লম্বা ছুটিতে জেলায় পর্যটন খাতে প্রায় শতকোটি টাকার ব্যবসা হয়েছে।সরেজমিনে দেখা যায়, পাহাড়ের বুক চিরে চলে যাওয়া আঁকাবাঁকা সড়ক আর কাপ্তাই হ্রদের নীল জলরাশির মিতালী উপভোগ করতে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। হ্রদের বুকে ছোট ছোট দ্বীপে গড়ে ওঠা রিসোর্টগুলো যেন পর্যটকদের ক্লান্তি দূর করার আদর্শ স্থানে পরিণত হয়েছে। তপ্ত রোদ উপেক্ষা করেই পর্যটকদের কাপ্তাই হ্রদে নৌকাভ্রমণ, কায়াকিং এবং সূর্যাস্ত উপভোগ করতে দেখা গেছে। রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক ও সাজেক ভ্যালিসহ প্রতিটি পর্যটন স্পটেই ছিল উপচে পড়া ভিড়।গাজীপুর থেকে সপরিবারে ঘুরতে আসা পর্যটক সাদিয়া ইসলাম বলেন, অনেক দিন পর লম্বা ছুটি পাওয়ায় রাঙামাটি এলাম। পাহাড় আর হ্রদ দেখে আমরা মুগ্ধ। শুধু প্রকৃতি দেখাই নয়, পাহাড়ীদের ঐতিহ্যবাহী পোশাকসহ বেশ কিছু কেনাকাটাও করেছি।পর্যটন মৌসুমের শেষ দিকে এমন পর্যটকের চাপে খুশি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও। ভাসমান ফল বিক্রেতা সাধন চাকমা জানান, বর্তমানে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার ফল বিক্রি হচ্ছে, যা সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি।আবাসন ব্যবসায়ীদের ব্যস্ততা রাঙামাটির অর্ধশতাধিক হোটেল-মোটেল ও দেড় শতাধিক রিসোর্ট পর্যটকে ঠাসা ছিল। মায়াবী দ্বীপের পরিচালক রিকো খীসা জানান, তাদের সবগুলো কটেজ বুকিং থাকায় পর্যটকদের চাপ সামলাতে বাড়তি তাবুর ব্যবস্থা করতে হয়েছে।আরও পড়ুন: স্থবির সুন্দরবনের পর্যটন, কোটি টাকার বুকিং বাতিলহাউজ বোট মালিক বাপ্পি তঞ্চগ্যা বলেন, আমাদের সবগুলো হাউজ বোট শতভাগ বুকিং ছিল। রমজানে যে মন্দাভাব ছিল, এই ছুটিতে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।অর্থনৈতিক প্রভাব রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনসুর রশিদ মামুন জানান, এই লম্বা ছুটিতে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ হাজার পর্যটক রাঙামাটিতে এসেছেন। তিনি বলেন, 'একজন পর্যটক গড়ে ৫ হাজার টাকা খরচ করলেও এই কদিনে জেলায় পর্যটন সংশ্লিষ্ট খাতে শতকোটি টাকার ব্যবসা হয়েছে।'দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ফলে মানুষের মনে স্বস্তি ফেরায় পর্যটকরা পরিবার নিয়ে ঘুরতে বের হচ্ছেন বলে মনে করেন এ ব্যবসায়ী নেতা। চেম্বারের তথ্য অনুযায়ী, রাঙামাটি জেলায় প্রায় ৭ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন খাতের ব্যবসার সঙ্গে জড়িত।

Go to News Site