Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এবাদুর রহমান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার বুড়িডহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এবাদুর রহমান ওই গ্রামের আতাউর রহমানের ছেলে। পুলিশ জানায়, রাতে বৃষ্টির পর সকালে মাছ ধরতে বাড়ির পাশের জলাভূমিতে যান এবাদুর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, পরিবারের সদস্যরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছেন।
Go to News Site