Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মহানগর যুবদল নেতা মনিজুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিজুল সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় চোরাচালান সংক্রান্ত একটি মামলায় (জিআর-১৪৫) গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে আম্বরখানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। Read More
Go to News Site