Somoy TV
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ছন্দে রয়েছে মুলতান সুলতানস। টুর্নামেন্টের ১৩তম ম্যাচে একপাক্ষিক লড়াইয়ে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে তারা।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কোয়েট্টা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে অধিনায়ক শাকিল ৪১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। এছাড়া বেভন জ্যাকবস ৩১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন এবং আহমেদ দানিয়াল করেন ৯ বলে ২২ রান।মুলতানের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন মোহাম্মদ নাওয়াজ, যিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া আরাফাত মিনহাস নেন ২টি উইকেট।১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করে মুলতান। উদ্বোধনী জুটিতে আসে ৭১ রান। সাহিবজাদা ফারহান ১৪ বলে ৩২ রান করে বিদায় নিলেও ইনিংসের হাল ধরেন স্টিভ স্মিথ। দ্বিতীয় উইকেট পতনের পর তাকে সঙ্গ দেন শান মাসুদ।আরও পড়ুন: পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হবে: পিসিবি চেয়ারম্যান স্মিথ ৩৫ বলে ৫৩ রান করে আউট হলেও শান মাসুদ ৩০ বলে ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। মাত্র ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে মুলতান।এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুলতান সুলতানস। অন্যদিকে সমান ম্যাচে ৩ হার নিয়ে চাপে রয়েছে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।
Go to News Site