Collector
ভৈরবে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫ | Collector
ভৈরবে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫
Somoy TV

ভৈরবে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

কিশোরগঞ্জের ভৈরবে মাঠে ফুটবল খেলতে না দেয়াকে কেন্দ্র করে দুপক্ষ টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়।রোববার (১০ জানুয়ারি) বিকেলে ৪ থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলায় পৌর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠে ক্রিকেট খেলছিল মসজিদ পাড়ার ছেলেরা। এই সময় একই এলাকার পলাশের মোড়ের ছেলেরা ফুটবল খেলতে চায়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মসজিদ পাড়ার একটি ছেলেকে মারধর করে তারা। এর জের ধরে বিকেল ৪ টার দিকে এক দফা দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। তারই জের ধরে রাত সোয়া আটটার দিকে উভয় পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে প্রায় দেড় ঘণ্টা ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় দোকান পাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে এবং পটকা ফোটানো হয়।আরও পড়ুন: কিশোরগঞ্জে বাড়িতে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে জখম ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, গ্রামের পিছনে বালুর মাঠে খেলা নিয়ে দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়। তারা এর জের ধরে বিকেল ৪ টা থেকে প্রায় দেড় ঘণ্টা উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রাত প্রায় আটটার দিকে একই ঘটনায় একপক্ষ আরেক পক্ষের উপর হামলা চালালে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ফের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তিনি আরও জানান, এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অন্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাড়িঘর ও দোকান-পাট ভাঙচুরের বিষয়ে লিখিত আবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এএসপি ফয়জুল ইসলাম।

Go to News Site