Collector
নারায়ণগঞ্জে একযোগে তিন থানার ওসিকে প্রত্যাহার | Collector
নারায়ণগঞ্জে একযোগে তিন থানার ওসিকে প্রত্যাহার
Somoy TV

নারায়ণগঞ্জে একযোগে তিন থানার ওসিকে প্রত্যাহার

নারায়ণগঞ্জে একযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।রোববার (৫ এপ্রিল) জেলার সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক ও সদর মডেল থানার ওসি আব্দুল হালিমকে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।রোববার রাতে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।তিনি জানান, রোববার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারি করা এক আদেশের মাধ্যমে জেলার সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার দুই ওসিকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে কী কারণে এই তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট আদেশে কোন কারণ উল্লেখ করা হয়নি।আরও পড়ুন: যোগদানের ৪ দিনের মধ্যেই শিবচর থানার ওসি প্রত্যাহার প্রত্যাহার তিন ওসির বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ নেই বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।এর আগে গত ২ এপ্রিল জেলার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনকেও প্রত্যাহার (ক্লোজড) করে তার স্থলে এ এইচ এম সালাউদ্দিন নামে এক পুলিশ পরিদর্শককে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়।

Go to News Site