Collector
চিন্নাস্বামীতে রানের পাহাড়, চেন্নাইকে উড়িয়ে শীর্ষে বেঙ্গালুরু | Collector
চিন্নাস্বামীতে রানের পাহাড়, চেন্নাইকে উড়িয়ে শীর্ষে বেঙ্গালুরু
Somoy TV

চিন্নাস্বামীতে রানের পাহাড়, চেন্নাইকে উড়িয়ে শীর্ষে বেঙ্গালুরু

ঘরের মাঠে দাপুটে এক জয়ে আইপিএলে নিজেদের শক্তির জানান দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাই-স্কোরিং ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৪৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।রোববার (৫ এপ্রিল) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৫০ রানের বিশাল সংগ্রহ পায় বেঙ্গালুরু। জবাবে ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় চেন্নাই।২৫১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় চেন্নাই। প্রথম দিকেই দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। অধিনায়ক রুতুরাজ গাইকওয়াড (৭) ও সঞ্জু স্যামসন (৯) ব্যর্থ হওয়ার পর আয়ুষ মাত্রে (১) দ্রুত ফিরে যান।এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন সরফরাজ খান, যিনি ২৫ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। প্রশান্ত সোলাঙ্কি ২৯ বলে ৪৩ এবং জেমি ওভারটন ১৬ বলে ৩৭ রান করে কিছুটা আশা জাগালেও শুরুতে তৈরি হওয়া ব্যবধান আর ঘোচানো সম্ভব হয়নি।বেঙ্গালুরুর হয়ে বল হাতে দারুণ ছিলেন ভুবনেশ্বর কুমার, তিনি নেন ৩টি উইকেট। এছাড়া ক্রুনাল পান্ডিয়া, জ্যাকব ডাফি এবং অভিনন্দন সিং নেন দুটি করে উইকেট।আরও পড়ুন: টার্নারের নেতৃত্বে কোয়েট্টার বিপক্ষে দাপুটে জয় মুলতানেরএর আগে ব্যাট হাতে ঝড় তোলেন বেঙ্গালুরুর ব্যাটাররা। সল্ট ও কোহলি দারুণ সূচনা এনে দেন। কোহলি ১৮ বলে ২৮ এবং সল্ট ৩০ বলে ৪৬ রান করেন। এরপর দেবদত্ত পাডিক্কাল ২৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন।শেষদিকে ঝড় তোলেন অধিনায়ক রজত পাটিদার ও টিম ডেভিড। রজত ১৯ বলে অপরাজিত ৪৮ এবং টিম ডেভিড ২৫ বলে বিধ্বংসী ৭০ রান করে দলকে ২৫০ রানের বিশাল সংগ্রহ এনে দেন।চেন্নাইয়ের হয়ে আনশুল কাম্বোজ, জেমি ওভারটন ও শিবম দুবে একটি করে উইকেট নেন।দুই ম্যাচে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Go to News Site