Collector
বাইব্যাক ক্লজে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ | Collector
বাইব্যাক ক্লজে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ
Somoy TV

বাইব্যাক ক্লজে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাদের একাডেমি থেকে উঠে আসা আর্জেন্টাইন তরুণ নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে। মাত্র ৯ মিলিয়ন ইউরোর বাইব্যাক ক্লজ ব্যবহার করেই তাকে ফিরিয়ে আনতে চায় ক্লাবটি।২০২৪ সালে ইতালির ক্লাব কোমোতে যোগ দেয়ার পর থেকেই নিজের প্রতিভার ছাপ রেখে যাচ্ছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এখন পর্যন্ত ৬৮ ম্যাচে ১৭ গোল করে ইতোমধ্যেই ইউরোপের ক্লাবগুলোর নজর কেড়েছেন তিনি।রিয়াল মাদ্রিদ তাকে বিক্রির সময়ই চুক্তিতে একটি বাইব্যাক শর্ত যুক্ত করেছিল। মাত্র ৬ মিলিয়ন ইউরোতে বিক্রি করলেও ৯ মিলিয়ন ইউরো দিয়ে পুনরায় দলে ফেরানোর সুযোগ রেখেছিল তারা। সেই সুযোগই এখন কাজে লাগাতে যাচ্ছে ক্লাবটি।নতুন মৌসুমের পরিকল্পনায় নিকো পাজকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে চায় রিয়াল। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের নেতৃত্বে ইতোমধ্যেই তাকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।আরও পড়ুন: হৃদরোগের আতঙ্কে ক্যারিয়ার শেষ, অবসর নিলেন অস্কার অন্যদিকে, কোমো চাইছে তরুণ এই মিডফিল্ডার আরও অন্তত এক মৌসুম তাদের সঙ্গে থাকুক। তবে রিয়ালের অবস্থান পরিষ্কার—তারা এই গ্রীষ্মেই পাজকে দলে ফেরাতে বদ্ধপরিকর।এদিকে, গত গ্রীষ্মে ইংলিশ ক্লাব টটেনহ্যামের থেকে আসা প্রায় ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন নিকো পাজ। তার একমাত্র লক্ষ্য ছিল ভবিষ্যতে আবার রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলা—যা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

Go to News Site