Collector
ট্রাম্পের হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে দেখছে ইরান | Collector
ট্রাম্পের হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে দেখছে ইরান
Jagonews24

ট্রাম্পের হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে দেখছে ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে মঙ্গলবার ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ হুমকিকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান। রোববার (৫ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে দেশটি নরকের মধ্যে বসবাস করবে। এরপর ট্রাম্পের এ মন্তব্যের নিন্দা করে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা একে ‘বিপজ্জনক খেলা’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ট্রাম্পের এ মন্তব্য বেসামরিক মানুষের ক্ষতি করবে এবং ‘যুদ্ধাপরাধে উসকানি’ হিসেবে বিবেচিত। ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে। এটি এমন সময় বলা হয়, যখন ট্রাম্প নিশ্চিত করেন যে ইরানে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। সূত্র: আল-জাজিরা কেএসআর

Go to News Site