Collector
মিরপুরে বার ও আবাসিক হোটেলে অভিযান, শতাধিক নারী-পুরুষ আটক | Collector
মিরপুরে বার ও আবাসিক হোটেলে অভিযান, শতাধিক নারী-পুরুষ আটক
Somoy TV

মিরপুরে বার ও আবাসিক হোটেলে অভিযান, শতাধিক নারী-পুরুষ আটক

রাজধানীর মিরপুরে একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।রোববার (৫ এপ্রিল) রাতে মিরপুর-১ এর বাগদাদ মার্কেটের এসকে বার ও পাশের একটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে আটকদের মিরপুর মডেল থানায় নেয়া হয়।পুলিশ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শাহ আলী থানায় হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা।আরও পড়ুন: আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ নারীকে কারাদণ্ডঅভিযোগের ভিত্তিতে ডিএমপির মিরপুর জোনের একাধিক থানা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এদিকে, সংবাদ সংগ্রহে গেলে থানার প্রবেশপথে বাধার মুখে পড়েন গণমাধ্যমকর্মীরা। পরে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন ডিএমপি মিরপুর জোনের উপ-কমিশনার এস এ এম ফজল ই খুদা।

Go to News Site