Collector
পূর্বশত্রুতার জেরে বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা | Collector
পূর্বশত্রুতার জেরে বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Somoy TV

পূর্বশত্রুতার জেরে বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে রবিন ব্যাপারি (২৮) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।রোববার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে শহরের ফুলবাড়ী দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, কবরস্থানের আতাফল ছেঁড়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে স্বজনরা বলছেন, এলাকাভিত্তিক পূর্বশত্রুতার জেরে রবিনকে কুপিয়ে হত্যা করে।নিহত রবিন উত্তর চেলোপাড়ার মিরাজ ব্যাপারির ছেলে এবং শহরে ফলের ব্যবসা করতেন তিনি।স্বজনদের অভিযোগ, রোববার রাতে শামীমের মা মোমেনা বেগম মীমাংসার কথা বলে রবিন ব্যাপারিকে ডেকে নেন।এ সময় অভিযুক্ত যুবক রবিনের নেতৃত্বে রবিন র‍্যাপারিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।আরও পড়ুন: ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যাহত্যার বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, রবিনকে গুরুতর আহত অবস্থায় শজিমেক হাসপাতালে নেয়ার পর আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে আমরা ভাঙা হকিস্টিক, চাইনিজ কুড়াল পেয়েছি। সেগুলো আমরা কর্ডন করে রেখেছি। অভিযুক্ত মোমেনাকেও আটক করা হয়েছে। এ ঘটনায় সিআইডি ও পিবিআইয়ের ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে। আর নিহতের মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই এলাকার একটি কবরস্থানের আতা ফল ছেঁড়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হতে পারে। আমরা সন্দেহভাজন হিসেবে কিছু নাম পেয়েছি। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না। আমরা সব কিছু খতিয়ে দেখছি।

Go to News Site