Collector
৬ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা | Collector
৬ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা
Somoy TV

৬ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ সোমবার, ৬ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ঘটনাবলি ১৭১২ - নিউইয়র্কে নিগ্রো ক্রীতদাসরা শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে।১৭৯৩ - ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য ‘কমিটি অব পাবলিক সেফটি’ গঠিত হয়।১৮৭৬ - কলকাতা করপোরেশন অনুমোদিত হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮৯৬ - এথেন্সে আধুনিক অলিম্পিক ক্রীড়ার সূচনা হয়।১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।১৯৩০ - ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন। সকাল সাড়ে ৬টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন।১৯৪২ - জাপানি বিমান সর্বপ্রথম ভারতে বোমাবর্ষণ করে।১৯৪৮ - জিন্নাহর ঢাকা ত্যাগের পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে।১৯৬৬ - গণ দাবির মুখে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ বন্দি দশা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনিকে মুক্তি দিতে বাধ্য হন।১৯৬৮ - জাতিগত সহিংসতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোতে কয়েক ডজন মার্টিন লুথার রাজা হত্যায় জাতিগত দাঙ্গা তীব্রতা বৃদ্ধি পায়।১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন।১৯৮৬ - ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।১৯৯২ - মুসলিম রাষ্ট্র বসনিয়া স্বাধীনতা লাভ করে।১৯৯৩ - মস্কোর ১৭০০ মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাটিতে মারাত্মক দুঘর্টনা ঘটে।২০০৮ - এই দিনে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৯০ রানে ভারতের বিপক্ষে জয়ী হয়।জন্ম ১৪৮৩ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী।১৭৭৩ - স্কটিশ ইতিহাসবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক জেমস মিল।১৮১২ - রাশিয়ান দার্শনিক ও লেখক আলেকজান্ডার হারযেন।১৮২০ - ফরাসি ফটোগ্রাফার, সাংবাদিক ও লেখক নাডার।১৮২৬ - ফরাসি চিত্রকর ও শিক্ষাবিদ গুস্টাভে মরেয়াউ।১৮৪৯ - কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ আমীর আলী।১৮৮৩ - চার্লি রবার্টস, ইংরেজ ফুটবলার।১৮৮৬ - নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম।১৮৯০ - ডাচ প্রকৌশলী, ব্যবসায়ী ও ফকার বিমান প্রস্তুতকর্তা অ্যান্থনি ফকের।১৯০৪ - জার্মান আইনজীবী, রাজনীতিবিদ ও তৃতীয় চ্যান্সেলর কার্ট গেয়র্গ কিসিঙ্গের।১৯১১ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী ফিওডর ফেলিক্স কনরাড লাইনেন।১৯২০ - নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও শিক্ষাবিদ এডমন্ড এইচ. ফিসার।১৯২৮ - জেমস ওয়াটসন, মার্কিন আণবিক জীববিজ্ঞানী।১৯৩০ - ডেভ সেক্সটন, ইংরেজ ফুটবলার ও ফুটবল ম্যানেজার।১৯৩১ - সুচিত্রা সেন, ভারতীয় বাঙালি অভিনেত্রী।১৯৪২ - আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ব্যারি লেভিনসন।১৯৪৯ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ হরস্ট লুডউইগ স্টরমের।১৯৫৬ - সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ দিলীপ বলবন্ত ভেংসরকার।১৯৫৬ - মুদাসসর নজর, পাকিস্তানি ক্রিকেটার।১৯৬৩ - ইকুয়েডর রাজনীতিবিদ ও ৫৪ তম প্রেসিডেন্ট রাফায়েল কররেয়া।১৯৬৯ - আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পল রুড।১৯৭8 - রাশিয়ান ফুটবলার ইগর সেমশভ।১৯৮৩ - জাপানি ফুটবলার মিটসুরু নাকাটা।১৯৮৫ - লিয়াম প্লাঙ্কেট, ইংরেজ ক্রিকেটার।মৃত্যু ১৫২০ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী।১৫২৮ - আলব্রেখট ড্যুরার, জার্মান চিত্রকর, খোদকার ও গণিতবিদ।১৮২৯ - নরওয়েজিয়ান গণিতবিদ ও তাত্তিক নিল্স হেনরিক আবেল।১৮৮৩ - ব্রাজিলিয়ান কবি, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ হোজে বনিফাসিও দে আন্দ্রাদা।১৮৯২ - নিল্‌স হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ।১৯৩৭ - আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন ভারতীয় কমিউনিস্ট বিপ্লবী বীরেন চট্টোপাধ্যায়।১৯৬১ - নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান মাইক্রোবায়োলোজিস্ট জুলস বরডেট।১৯৬৭ - কবিয়াল রমেশচন্দ্র শীল।১৯৭১ - ইগর স্ট্রাভিনস্কি, রুশ সুরকার। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৯৯০ - সাহানা দেবী,রবীন্দ্রনাথের স্নেহধন্যা গায়িকা।১৯৯১ - বিল পন্সফোর্ড, অস্ট্রেলীয় ক্রিকেটার।১৯৯২ - আইজাক আসিমভ, রুশ লেখক ও শিক্ষাবিদ।১৯৯৪ - প্রখ্যাত ভারতীয় বাঙালি নাট্যকার, পরিচালক ও অভিনেতা শেখর চট্টোপাধ্যায়।১৯৯৪ - রুয়ান্ডার ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট জুভেনাল হাব্যারিমানা।২০০০ - টিউনিস্ রাজনীতিবিদ ও প্রথম প্রেসিডেন্ট হাবিব বউরগুইবা।২০১৪ - মিকি রুনি, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও বেতার ব্যক্তিত্ব।২০১৯ - টেলি সামাদ, বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুকাভিনেতা।ছুটি ও অন্যান্য উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস।

Go to News Site