Somoy TV
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।সোমবার (৬ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচিসকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ এসে পৌঁছাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন।এনবিআরের কর্মসূচি দুপুর আড়াইটায় জাতীয় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে অংশীজনদের সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কর্মসূচি সকাল সাড়ে ১১টায় জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি সকাল ৭টায় বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে জাতীয় ক্রীড়া পরিষদ পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালিতে অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
Go to News Site