Collector
মার্চে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ, অস্বস্তি কমেছে খাদ্যেও | Collector
মার্চে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ, অস্বস্তি কমেছে খাদ্যেও
Somoy TV

মার্চে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ, অস্বস্তি কমেছে খাদ্যেও

গত মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। একইসঙ্গে অস্বস্তি কমেছে খাদ্য মূল্যস্ফীতিতেও; তবে বেড়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতে।রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে। বিবিএসের সবশেষ তথ্য বলছে, মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪২ শতাংশ কমে ৮ দশমিক ৭১ শতাংশ হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে যেটি ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। অস্বস্তি কমেছে খাদ্য মূল্যস্ফীতিতেও। মার্চ মাসে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৪ শতাংশে। ফেব্রুয়ারি মাসে যেটি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন বুনছে স্বল্প আয়ের মানুষ এদিকে ফেব্রুয়ারি মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০১ শতাংশ থাকলেও মার্চে সেটি বেড়ে ৯ দশমিক ০৯ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ। এছাড়া মার্চে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭২ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ০২ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৮ শতাংশ। মার্চ মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৬২ শতাংশ।

Go to News Site