Collector
এবার শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবর | Collector
এবার শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবর
Somoy TV

এবার শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবর

জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে। ইহুদিবিদ্বেষী ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করার রেশ কাটতে না কাটতেই শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিল ক্যানবেরা। জানা গেছে, শায়খ আহমাদুল্লাহ সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেয়ার সময় তার ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, যারা ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্য ছড়ায়, তাদের প্রতি সরকারের কোনো সহনশীলতা নেই। আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে নিজের অবস্থান ও প্রকৃত তথ্য তুলে ধরলেন আজহারী (আইপিডিসি)-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়ায় আগমন করেন। সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন। প্রকাশিত সূচি অনুযায়ী, তার ৩ এপ্রিল মেলবোর্নের আল-তাকওয়া কলেজ, ৪ এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যুতে প্রধান কনভেনশন, ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে ধারাবাহিক কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল।

Go to News Site