Somoy TV
সারা দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় চলছে দ্বিতীয় দিনের মতো জরুরি হাম-রুবেলার টিকাদান কর্মসূচি।সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় শুরু হয় টিকাদান কর্মসূচি, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এসব এলাকার আগের টিকাদান কেন্দ্রগুলো ছাড়াও স্থানীয়ভাবে নির্ধারিত স্থান, স্কুল ও কমিউনিটি সেন্টারে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিকে, একদিনে হাম আক্রান্ত ও এ রোগের লক্ষণ নিয়ে ১২ জন শিশু প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। আরও পড়ুন: হাম মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ‘বিশেষ আইসোলেশন সেন্টার’ অধিদফতররের নিয়মিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর মধ্যে দুজন হাম আক্রান্ত ছিলেন এবং ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৯৮৪ জন লক্ষণ নিয়ে হাসপাতালে আসে, যাদের মধ্যে ৬৫৪ জনকে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: রংপুরে হাম-রুবেলায় আক্রান্ত ১১, উপসর্গ শনাক্ত ১১৬ জনের অধিদফতর বলছে, গত ২২ দিনে সন্দেহজনক হাম নিয়ে আসা ৭ হাজার ৬১০ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৪৭০ জন। তাদের মধ্যে ৯২৯ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৩ হাজার ৩৮০ জন।
Go to News Site