Collector
জামালপুরে বহুতল ভবনে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ৪ জনকে ধরল পুলিশ | Collector
জামালপুরে বহুতল ভবনে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ৪ জনকে ধরল পুলিশ
Somoy TV

জামালপুরে বহুতল ভবনে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ৪ জনকে ধরল পুলিশ

জামালপুরে বহুতল ভবনের ভ্যান্ডি লেটার ভেঙে চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ৩ টার দিকে জেলা পুলিশের একটি দল পৌর শহরের শাহাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।এ সময় ১৪ কয়েল বিদ্যুতের তার, ১০ টি ইলেকট্রিক বোর্ড, ১ টি সার্কিট ব্রেকার সেট, ৩০ টি সুইচ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা। গ্রেফতাররা হলেন, পৌর শহরের মির্জা রাইস মিল (শাহাপুর স্টেশনের পাশে) এলাকার মো.খাদেম আলীর ছেলে মো.ছামিদুল হক ওরফে আশিক (২৬), মো.সবুজ হাসান (২১), পৌর শহরের ফুলবাড়ীয়া মুন্সিপাড়া (শাহাপুর স্টেশনের পাশে) এলাকার মো.নওশের আলী ওরফে মিষ্টি মিয়ার মেয়ে মোছা.স্বপ্না (২৩) এবং মোছা. সোমা আক্তার (২০)। জামালপুর জেলা পুলিশে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আরও পড়ুন: ঝালকাঠিতে চুরি হওয়া বিটুমিন পিরোজপুর থেকে উদ্ধার বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের দক্ষিন কাচারীপাড়া এলাকার মো.গোলাম সরওয়ার চৌধুরীর নির্মানাধীন বহুতল  একটি বাসার বিদ্যুতের মালামাল চুরি হয়। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। পুলিশ সুপার মোছা.ফারহানা ইয়াসমিনের নির্দেশে  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পাইডারম্যান খ্যাত চোর সোমার সহযোগী স্বপ্না ও মো.ছামিদুল হক ওরফে আশিককে সরিষাবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জামালপুর পৌর শহরের শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্যান্ডিলেটর বেয়ে ভিতরে প্রবেশকারী স্পাইডার ম্যান খ্যাত সেই মহিলা চোর সোমা ও তার আরেক সহযোগী সবুজ হাসানকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মোছা.ফারহানা ইয়াসমিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ আমরা গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেছি। প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আরও পড়ুন: বৈদ্যুতিক তার চুরির সময় ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের তিনি বলেন, জামালপুর জেলা পুলিশ অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার করায় আমাদের এ ধরনের অভিযান সফল করতে সহজ করছে। এর আগে শনিবার (৪ এপ্রিল) পৌর শহরের দক্ষিণ কাচারিপাড়া (শান্তিবাগ) এলাকার ব্যাংক কর্মকর্তা মো.গোলাম সরওয়ার চৌধুরীর নির্মাণাধীন বহুতল বিল্ডিংয়ের ভ্যান্ডি লেটার দিয়ে ঘরে ঢুকে বিদ্যুতের তারসহ অন্যান্য মালামাল চুরি হয়। পাশের বাড়ির সিসিটিভিতে সেই চুরির বিষয়টি ধরা পড়ে এবং সেই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মো.গোলাম সরওয়ার চৌধুরী বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।

Go to News Site